মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে : মীর হেলাল চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন

রাঙামাটিতে ঐতিহ্যবাহী বলীখেলা সৃজনের হ্যাটট্রিক রেকর্ড ভাঙলেন দীপু

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

শাহ্ জালাল সুমন

 

রাঙামাটিতে ঐতিহ্যবাহী বলীখেলা
সৃজনের হ্যাটট্রিক রেকর্ড ভাঙলেন দীপ

পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রাণ, চাংলান, পাতা, বিহু–২০২৬ উদযাপন উপলক্ষে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বলী খেলা। গতকাল শনিবার বিকালে রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী এই বলী খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে নারী–পুরুষ ও শিশু–কিশোরসহ নানা বয়সী মানুষ স্টেডিয়ামের গ্যালারিতে ভিড় জমান। দর্শকদের মুহুর্মুহু তালি, তীব্র উত্তেজনা আর উচ্ছ্বাসে কানায় কানায় ভরে ওঠে পুরো স্টেডিয়াম।

এবারের বলী খেলায় ১০ জন প্রতিযোগী অংশ নেন। এতে খাগড়াছড়ির পানছড়ির সৃজন চাকমাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকার দীপু দেওয়ান। সৃজন চাকমা টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়লেও এবার তাকে থামিয়ে শিরোপা জিতলেন দীপু। প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন নানিয়ারচরের সুমন চাকমা।

চ্যাম্পিয়ন দীপু দেওয়ান তার অনুভূতি প্রকাশ করে বলেন, এর আগেও অংশ নিয়েছি কিন্তু জিততে পারিনি। এবার প্রথম চ্যাম্পিয়ন হয়ে খুব ভালো লাগছে। দীপুর মা প্রভা দেওয়ান বলেন, ছেলেকে আমরা খেলায় অংশ নিতে মানা করেছিলাম, তবু সে খেলেছে। এখন চ্যাম্পিয়ন হওয়ায় খুব আনন্দ লাগছে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, সহ–সভাপতি ঊষাতন তালুকদার এবং উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমাসহ অন্যরা। খেলায় শেষে চ্যাম্পিয়নকে ১৫ হাজার ও রানার্সআপকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া অংশগ্রহণকারীদের সকলকেও পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, সহ–সভাপতি ঊষাতন তালুকদার এবং উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমাসহ অন্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews