মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে : মীর হেলাল চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন

৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

 

দেড় ঘন্টা পর প্রত্যাহার

৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে দেড় ঘন্টা পর প্রত্যাহার করেন স্থানীয়রা। ছবি: আমার দেশ
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে থামছেই না মৃত্যুর মিছিল। মহাসড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং ঝরছে অসংখ্য প্রাণ। এই সড়ক ছয় লেন করার দীর্ঘদিনের আশ্বাস মিললেও বাস্তবে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এর প্রতিবাদে মহাসড়কটি দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন ‘চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন’ -এর সদস্য ও স্থানীয়রা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনের ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই কর্মসূচি পালিত হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলনের ব্যানারে আয়োজিত এই অবরোধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অবরোধ চলাকালে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে মহাসড়ক ছয় লেন করার কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পরবর্তীতে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে, আগামী সাত দিনের মধ্যে মহাসড়ক ছয় লেনে উন্নীত করার বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।

এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এবং লোহাগাড়া ট্রাফিক ইনচার্জ হাসানুজ্জামানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews