1. live@www.dailyekhonbarta.com : dailyekhonbarta.com : dailyekhonbarta.com
  2. info@www.dailyekhonbarta.com : - :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রামিসার হত্যাকারীর শাস্তি এক মাসের মধ্যে : প্রধানমন্ত্রী কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থল মাইন বিস্ফোরণে নিহত ৩ মনির দোষ স্বীকার করে জবানবন্দি,পুলিশের ওপর হামলায়ও মামলা হবে, গ্রেপ্তার ৭ সিএনজি ছিনতাই: চালককে কুপিয়ে গাড়ি নিয়ে পালাল ডাকাত দল, লামাজুড়ে অভিযান সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশ বিশেষ অভিযানে ০১ জন কুখ্যাত টপ লেভেলের ছিনতাইকারী গ্রেফতার লামায় পাহাড় কাটার অপরাধে একজনের ছয়মাস জেল স্বামীর পাতা বৈদ্যুতিক ফাঁদে স্ত্রীর মৃত্যু লামায় ভারতের রপ্তানি নিষিদ্ধের খবরে চিনির দাম বাড়ল খাতুনগঞ্জে গ্রাফিতি ইস্যুতে বিএনপি-এনসিপি উত্তেজনা, সভা-সমাবেশ নিষিদ্ধ

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ছবি: সংগৃহীত
জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে। মামলার দুই আসামি হলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেবে। প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ১১ মার্চ আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী তাদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। তিনি বলেন, প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে যে সব অভিযোগ এনেছে, তার পক্ষে যথাযথ প্রমাণ হাজির করতে পারেনি। তারা কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এমন কোনো প্রমাণ প্রসিকিউশন উপস্থাপন করতে পারেনি। এজন্য তিনি আসামিদের অব্যাহতির আবেদন জানান।

এরপর প্রসিকিউশন তাদের বক্তব্য তুলে ধরে। চিফ প্রসিকিউটর আমিনুল বলেন, আমরা আসামিদের বিরুদ্ধে যথাযথ প্রমাণের ভিত্তিতে অভিযোগ দাখিল করেছি। বিচারের সময় আমরা অপরাধ প্রমাণ করতে সক্ষম হবো। উভয় পক্ষের শুনানি শেষে এই বিষয়ে আদেশের জন্য ৩০ এপ্রিল দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

ইরানের সাথে সংঘাতে যুক্তরাষ্ট্রের ‘সুসংগত কৌশলের অভাব’ রয়েছেইরানের সাথে সংঘাতে যুক্তরাষ্ট্রের ‘সুসংগত কৌশলের অভাব’ রয়েছে
এর আগে গত ২ মার্চ আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামীম, মঈনুল করিম ও আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে নানা উসকানি দেন কামরুল ও মেনন। তারা সরকারের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির প্ররোচনা দেন। তাদের ধারাবাহিক ষড়যন্ত্রে আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার করে গুলি চালানো হয়। জুলাইয়ের হত্যাকাণ্ডের মামলায় দুই আসামির বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির দায় আনা হয়েছে। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট মেননকে গ্রে bপ্তার করে পুলিশ। একই বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হন কামরুল। এরপর থেকেই বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট