শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট চালু

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট চালু

কিডনি রোগীদের চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা হলো : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রামে ডায়ালাইসিস মেশিনের অভাবে আইসিইউতে ভর্তি অনেক রোগী দীর্ঘদিন ধরে অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছেন। এ বাস্তবতা বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রামের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট চালুর ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর হাসপাতালটিতে প্রথমবারের মতো রোগীদের জন্য ডায়ালাইসিস চিকিৎসা সেবা চালু হওয়ায় কিডনি রোগীদের চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা হলো।

গতকাল দুপুরে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হলরুমে কিডনি ডায়ালাইসিস সেবার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলছে।

তিনি বলেন, স্বাস্থ্যসেবায় নতুন এই সংযোজন চট্টগ্রামের সাধারণ রোগীদের জন্য স্বস্তির বার্তা বয়ে আনবে। একই সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপও কিছুটা কমবে। এছাড়া নতুন জেনারেল মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এটি বাস্তবায়িত হলে সেবার মান বাড়বে এবং রোগীর চাপও হ্রাস পাবে।

আবু সুফিয়ান বলেন, জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছেন। জনগণের সেবক হিসেবে আমরা কাজ করতে চাই। এ হাসপাতালে কিডনি রোগীদের জন্য পৃথক ডায়ালাইসিস ইউনিট গড়ার পরিকল্পনাও রয়েছে। তিনি আরো বলেন, চট্টগ্রামের সন্তান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সঙ্গে হাসপাতালগুলোর সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। চট্টগ্রামের স্বাস্থ্যখাতে যত বরাদ্দ প্রয়োজন, তা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। আগামী ছয় মাসের মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চমেক হাসপাতালের স্বাস্থ্যসেবার দৃশ্যমান পরিবর্তন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আনামুল হক ইকবাল জেনারেল হাসপাতালের আইসিইউতে ডায়ালাইসিস সেবা চালুতে সহযোগিতা করেছেন। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। প্রাইভেট হাসপাতালে চিকিৎসা থাকলেও সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা নেই। অনেকে চিকিৎসা নিতে গিয়ে নিঃস্ব হয়ে বের হন। আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই, যাতে সরকারি হাসপাতালে মানুষ প্রয়োজনীয় সেবা পায়।

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরাম হোসেন বলেন, ডায়ালাইসিস সেবা চালুর মাধ্যমে হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করলো। বিশেষ করে আইসিইউতে ভর্তি রোগীদের এখন আর বাইরে রেফার না করে হাসপাতালেই ডায়ালাইসিস দেওয়া সম্ভব হবে। কিডনি রোগীদের দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যয় কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সহায়তা পাওয়া গেলে ভবিষ্যতে ডায়ালাইসিস সেবার সক্ষমতা আরও বাড়ানো যাবে।

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এনেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মৌমিতা দাশ এবং সার্জারি ওয়ার্ডের রেজিস্টার ডা. সাকিব জিয়াউদ্দিন মো. চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে স্ব্বাগত বক্তব্য রাখেন এনেস্থেসিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. মইনুল আহসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. এ.এস.এম ইফতেখারুল ইসলাম লিটন, আনামুল হক ইকবাল, ডা. বিজন কুমার নাথ, ডা. রাজদীপ বিশ্বাস, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াসিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, ইব্রাহিম বাচ্চু, ইউনূস চৌধুরী হাকিম, আলাউদ্দিন আলী নূর এবং কায়সার আলী চৌধুরী প্রমুখ। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews