1. live@www.dailyekhonbarta.com : dailyekhonbarta.com : dailyekhonbarta.com
  2. info@www.dailyekhonbarta.com : - :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রামিসার হত্যাকারীর শাস্তি এক মাসের মধ্যে : প্রধানমন্ত্রী কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থল মাইন বিস্ফোরণে নিহত ৩ মনির দোষ স্বীকার করে জবানবন্দি,পুলিশের ওপর হামলায়ও মামলা হবে, গ্রেপ্তার ৭ সিএনজি ছিনতাই: চালককে কুপিয়ে গাড়ি নিয়ে পালাল ডাকাত দল, লামাজুড়ে অভিযান সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশ বিশেষ অভিযানে ০১ জন কুখ্যাত টপ লেভেলের ছিনতাইকারী গ্রেফতার লামায় পাহাড় কাটার অপরাধে একজনের ছয়মাস জেল স্বামীর পাতা বৈদ্যুতিক ফাঁদে স্ত্রীর মৃত্যু লামায় ভারতের রপ্তানি নিষিদ্ধের খবরে চিনির দাম বাড়ল খাতুনগঞ্জে গ্রাফিতি ইস্যুতে বিএনপি-এনসিপি উত্তেজনা, সভা-সমাবেশ নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফলমন্ডি-রিয়াজউদ্দিন বাজার টার্গেট করে তারা

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি মামলার ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) সিএমপির কোতোয়ালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতাররা হলেন— মো. ফারুকুজ্জামান মুমিন (৪০), মো. জুয়েল রানা (৩৪), তানভীর হোসেন শারফিন (২৭), মো. সোহেল রানা (২৩) ও মো. বেলাল হোসেন (২১)।

পূলিশ জানায়, সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনারের (বাকলিয়া জোন) তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এএসআই মো. সোহেল আহমদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

এ ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের করা মামলা নম্বর-৭৫, তারিখ ৩০ এপ্রিল ২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা চট্টগ্রামের ফলমন্ডি, কদমতলী বাজার ও রিয়াজউদ্দিন বাজারে আগত ব্যবসায়ী ও পথচারীদের জিম্মি করে ডাকাতির পরিকল্পনা করছিল।

এ উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ তারা ঘটনাস্থলে জড়ো হয়েছিল বলেও পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানান ওসি আফতাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট