শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবেলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম চসিকে মন্ত্রণালয়ের গঠিত কমিটির জরুরি সভা, জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ টানা ভারী বর্ষণে রাঙামাটিতে দুর্ভোগে ২০ হাজার মানুষ ছিনতাই চক্রের মূলহোতাে ২২ মামলার আসামি,বাদশা গ্রেপ্তার বান্দরবানের লামায় পাহাড় ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু ব্রাজিলের খেলার রাতে ফুলতলার সিকিরাটে ডাকাতি, ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণ লুট, আহত ১ বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক নগরে ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি সর্বোচ্চ রেকর্ড,তলিয়ে গেল অনেক এলাকা ডুবে গেছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রামে টানা ভারি বর্ষণে ৩৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড, পাহাড়ধসের শঙ্কা

লামায় পাহাড় কাটার অপরাধে একজনের ছয়মাস জেল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :

লামায় পাহাড় কাটার অপরাধে মো: লোকমান নামের এক ব্যক্তিকে ছয়মাসে কারাদণ্ড দিয়েছে ভ্রম্যমান আদালত।

গত ১৭ মে মো: ওসমান গনি লিখিত অভিযোগ করেছেন লামা উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে।

জানা গেছে,ইটভাটা তৈরীর জন্য ১০একর পাহাড় কেটে সাবাড়, ইউএনও লামার বরাবরে অভিযোগ দায়ের

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঁশখাইল্যা ঝিরিতে দুইটি এস্কেভেটর দিয়ে অবৈধভাবে পাহাড় কেটে সাবাড় করে দিয়েছে। পাহাড় কেটে প্রায় ১০একর প্রথম শ্রেণী সমতল ভূমি প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপরে ১৭ মে লামা উপজোলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ দায়ের করেছে মোঃ ওসমান গণি।

এ ঘটনায় পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা মোঃ ওসমান গনি।

লিখিত অভিযোগ সূত্রে জানাযায়,, বিবাদী মোঃ লোকমান যৌথ মালিকানাধীন পাহাড়ি জমিতে বেআইনিভাবে পাহাড় কেটে সমতল করার কাজ চালিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, ২০২৭ সালে নতুন ইটভাটা স্থাপনের উদ্দেশ্যে প্রায় ১০ একর পাহাড়ি জমি কেটে ফেলা হয়েছে। এতে পাহাড়ের স্বাভাবিক গঠন নষ্ট হয়ে ভূমিধস, মাটিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ছে বলে দাবি করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, পাহাড় কাটার ফলে এলাকার প্রাকৃতিক বৃক্ষ, ঝিরি, জলধারা ও বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে খরা, পানি সংকট ও তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি ইটভাটা স্থাপন করা হলে বায়ু দূষণ, কালো ধোঁয়া ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে বলেও উল্লেখ করা হয়।

আবেদনকারী প্রশাসনের কাছে জরুরি তদন্তের মাধ্যমে অবৈধ পাহাড় কাটা বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মো মঈন উদ্দিন তাকে জেল হাজতে প্রেরণ বিষয়ে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews