মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে : মীর হেলাল চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন

চট্টগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙাপানি চা বাগানের প্রবেশমুখ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকরা হলেন— জয় (১৯) তিনি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা এবং সীমান্ত (২২) রাউজান এলাকাত বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা নাগাদ রাঙাপানি চা বাগানের প্রবেশমুখের সড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেল হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এসময় বাইকটি সড়কের পাশে থাকা একটি গাছের সাথে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেন।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুই যুবক মারা যান। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews