1. live@www.dailyekhonbarta.com : dailyekhonbarta.com : dailyekhonbarta.com
  2. info@www.dailyekhonbarta.com : - :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের পাল্টা চ্যালেঞ্জ নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত সাইবার অপরাধে দ্রুত সহায়তা দিতে সিএমপির নতুন সেন্টার চালু কোতোয়ালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০ জিইসি-মেহেদীবাগে চসিকের অভিযান, সড়ক থেকে দেড় শতাধিক দোকান উচ্ছেদ সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর পাহাড়ে সেনাবাহিনীর সড়ক নির্মাণ শুরু দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে চমেকের ইন্টার্ন চিকিৎসকরা কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড আন্দরকিল্লায় সড়ক ও ফুটপাত থেকে দেড় শতাধিক ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমশার এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রোববার সকাল ৭টায় এ মিছিল করা হয় ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার নির্দেশনায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহেতাসামুল হাসান রুমির পৃষ্ঠপোষকতায় মিছিলটি আয়োজন করে বুড়িচং উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন।

যুবলীগ নেতা জালাল উদ্দিন জানান, দুই শতাধিক নেতাকর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিমসার বাজারের পশ্চিম পাশে মিছিল করেছি।

জানা গেছে, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ভোরবেলা থেকেই মিছিলটি করার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। তারপর সকাল ৭টার দিকে অর্ধশতাধিক নেতাকর্মী মোকাম ইউনিয়নের নিমসার ও কোরপাই এলাকায় মিছিলটি করে ।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সী বলেন, আওয়ামী লীগ গোপনে মিছিল করেছে। আমাদের সংসদ সদস্য জসিম উদ্দিন ভাইয এবং বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেব। আর প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, তাদের কাছে জানতে চাইব।

বুড়িচং থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, কোরপাই এলাকায় একত্রিত হওয়ার চেষ্টা করেছিল, পরে পুলিশ যাওয়ায় দৌড়ে পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমরা ব্যবস্থা নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট