শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

কর্ণফুলীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

কর্ণফুলীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী নতুন ব্রীজের ১ম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের (ইনচার্জ) আবু সাঈদ বাকের এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক বিধান মল্লিক (৪৭) এবং তার পিতা দুর্গাপদ মল্লিক (৭৫)। তাদের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নতুন ব্রীজ থেকে মোটরসাইকেল যোগে বিধান মল্লিক এবং তার পিতা দুর্গাপদ মল্লিক গ্রামে যাচ্ছিল পতিমধ্যে নতুন ব্রীজের ১ম সিঁড়ি এলাকায় পৌঁছালে একটি পিক-আপ তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিতা দুর্গাপদ মল্লিকের মৃত্যু হয়।

পরে ছেলে স্কুল শিক্ষক বিধান মল্লিককে গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনিই মৃত্যুবরণ করেন।

এদিকে দুঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হলেও ঘটনার পরপরই ঘাতক পিকআপ চালক পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews