শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের আবারো মিছিল

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের আবারো মিছিল

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের আবারো মিছিল
চট্টগ্রাম নগরীতে আবারো ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকালে নগরীর অনন্যা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের সামনে অক্সিজেন-কুয়াইশ সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, অনন্যা আবাসিক এলাকা হাটহাজারী, চান্দগাঁও ও বায়েজিদ বোস্তামী থানার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। মিছিলের বিষয়টি জানার পর হাটহাজারী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার বিকেল পর্যন্ত কাউকে আটক করা না গেলেও জড়িতদের শনাক্ত ও অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews