শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা উদ্ধার করল কোস্ট গার্ড

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা উদ্ধার করল কোস্ট গার্ড

পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা উদ্ধার করল কোস্ট গার্ড

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় তিন টন চোরাই কয়লাসহ দুইটি কাঠের বোঠ জব্দ করেছে কোস্ট গার্ড। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২ জুন) দুপুর ২টায় পতেঙ্গা থানাধীন ১৫নং ঘাট এলাকা থেকে এসব চোরাই কয়লা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার (মিডিয়া) সুমন আল মুকিত। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টায় পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২টি কাঠের বোট উদ্ধার করা হয়। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়। সেই বোট থেকে ৩ টন খনিজ কয়লা উদ্ধার করা হয়। উদ্ধার এসব কয়লার মূল্য প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা

জব্দকৃত কয়লা ও চোরাচালান কাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান রাখবে বলে জানান এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews