মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে : মীর হেলাল চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন

চট্টগ্রামে লুডু খেলা নিয়ে দ্বন্দ্ব, ইটের আঘাতে একজনের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামে লুডু খেলা নিয়ে দ্বন্দ্ব, ইটের আঘাতে একজনের মৃত্যু

মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। মীরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোলমোগরা গ্রামের তাজু সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী রুনা বেগমের অভিযোগ করে বলেন, প্রতিবেশী রায়হান মোবাইলে লুডু খেলার জন্য তার ছেলে ইমনকে ডাকতে আসে। ইমন খেলতে অস্বীকৃতি জানালে রায়হান ক্ষুব্ধ হয়ে বিকেলে বিষয়টি নিয়ে বৈঠক ডাকার কথা বলে। এ সময় রায়হানের মা জাহেদা তাদের ঘর থেকে বের করে মারধরের নির্দেশ দেন।

রুনা বেগম আরও জানান, তার স্বামী জাফর বাজার থেকে বাড়ি ফেরার পর রায়হান ও জাহেদা তাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে রায়হান ও ইমনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রায়হান ও তার মা জাহেদা জাফরকে আঘাত করেন।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বাঁধন দাস বলেন, “হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের শরীরে স্পষ্ট কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন।”

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, “স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, লুডু খেলাকে কেন্দ্র করে রায়হান ও ইমনের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি জানতে ইমনের বাবা জাফর সেখানে গেলে রায়হান ও তার মা জাহেদার সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে জাহেদা একটি বড় পাথর জাফরের বুকে নিক্ষেপ করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রায়হান ও তার মা জাহেদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews