শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

লামায় বসতবাড়িতে ভাঙচুর ও চুরির অভিযোগ, থানায় এজাহার

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

লামায় বসতবাড়িতে ভাঙচুর ও চুরির অভিযোগ, থানায় এজাহার
লামা (বান্দরবান),প্রতিনিধি :

লামায় বসতবাড়িতে ভাঙচুর ও চুরির অভিযোগ, থানায় এজাহার

৬ জুন: বান্দরবানের লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়নের ব্লাচ্ছাই পাড়ায় একটি বসতবাড়িতে ভাঙচুর ও চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছালেহা বেগম (৪৯) নামে এক নারী থানায় এজাহার দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ছালেহা বেগমের স্বামী মনোয়ারুল আলমের নামে লামা উপজেলার দরদরী মৌজার একটি জমি দীর্ঘ প্রায় ৪০ থেকে ৪৫ বছর ধরে ভোগদখলে রয়েছে। ওই জমিতে বসতবাড়ি নির্মাণ, ফলজ ও বনজ বাগান সৃজন এবং কৃষিকাজ করে আসছেন বলে দাবি করেছেন তিনি।

এজাহারে অভিযোগ করা হয়, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলাও বিচারাধীন রয়েছে। অভিযোগকারী দাবি করেন, গত ৪ জুন সকালে অভিযুক্তরা তাদের জমিতে প্রবেশ করে সবজি ক্ষেত নষ্ট করার চেষ্টা করে। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি নিষেধাজ্ঞার আবেদন করেন।

অভিযোগে আরও বলা হয়, একই দিন রাতে তিনি ও তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে বসতবাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির চারপাশের বেড়া ভাঙচুর, দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ এবং আলমারিতে থাকা ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া ঘরের বিভিন্ন আসবাবপত্রও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করা হয়।

এ ঘটনায় ইব্রাহিম, তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান ও আবুল কাশেমসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লামা থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে অভিযোগকারী জানান। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews