শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার
চট্টগ্রামে কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকার ১ নম্বর জুটলি ঘাট থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার (৮ জুন) দুপুর পৌনে ১টার দিকে মাঝিরঘাটের ১ নম্বর জুটলি ঘাটসংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে ধারণা করছে পুলিশ।

নৌ-পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, কর্ণফুলী নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় মাঝিরা নৌ-পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews