1. live@www.dailyekhonbarta.com : dailyekhonbarta.com : dailyekhonbarta.com
  2. info@www.dailyekhonbarta.com : - :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের পাল্টা চ্যালেঞ্জ নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত সাইবার অপরাধে দ্রুত সহায়তা দিতে সিএমপির নতুন সেন্টার চালু কোতোয়ালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০ জিইসি-মেহেদীবাগে চসিকের অভিযান, সড়ক থেকে দেড় শতাধিক দোকান উচ্ছেদ সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর পাহাড়ে সেনাবাহিনীর সড়ক নির্মাণ শুরু দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে চমেকের ইন্টার্ন চিকিৎসকরা কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড আন্দরকিল্লায় সড়ক ও ফুটপাত থেকে দেড় শতাধিক ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ

দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে চমেকের ইন্টার্ন চিকিৎসকরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
  1. দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে চমেকের ইন্টার্ন চিকিৎসকরা

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ট্রেইনি চিকিৎসকরাও।
সোমবার (৮ জুন) সকাল ৮টা থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শুরু হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় হাসপাতালের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৯ মে ২০২৬ তারিখের এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলসহ ছয় দফা দাবি আদায়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন,চ ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীতকরণ, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ এবং বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে পরিণত করে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

এর আগে ৩ জুন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ছয় দফা দাবি উত্থাপন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়। পরবর্তীতে ৪ জুন ও ৬ জুন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ৭ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, সরকারের সংশ্লিষ্ট মহল দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে উদ্যোগ নিলে পরিস্থিতির উন্নতি সম্ভব। অন্যথায় দেশের অন্যান্য মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট