মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে : মীর হেলাল চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন

কমছে মোবাইলের দাম ও কলরেট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

কমছে মোবাইলের দাম ও কলরেট

কমছে মোবাইলের দাম ও কলরেট
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ডিজিটাল রূপান্তরকে আরও ত্বরান্বিত করতে সরকার মোবাইলের সিম কর প্রত্যাহার, স্থানীয় উৎপাদন পর্যায়ে কর হ্রাস এবং দেশব্যাপী ৫জি নেটওয়ার্ক বিস্তারের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে।

এবার চমক হলো প্রতিটি মোবাইল সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণ প্রত্যাহার। অর্থমন্ত্রী জানান, সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও এর ফলে সরকারের প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার রাজস্ব ছাড় দিতে হবে। এখন থেকে সিমের ওপর কেবল ১৫ শতাংশ কর আদায় করা হবে, যার ফলে সাধারণ গ্রাহক অনেক কম দামে সিম কিনতে পারবেন।

বিজ্ঞাপন

বাজেটে মোবাইল ফোনের দাম সাধারণের নাগালের মধ্যে রাখতে স্থানীয় উৎপাদকদের জন্য ২২টি কাঁচামাল আমদানিতে অগ্রিম কর ৫ ও ২ শতাংশ থেকে কমিয়ে মাত্র ১ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া, মোবাইল নেটওয়ার্ক সেবায় উৎসে কর ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করায় কলরেট বা ইন্টারনেট ব্যবহারের খরচও কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বিটিআরসির লাইসেন্স ফি বা চার্জের ওপর প্রযোজ্য ২০ শতাংশ উৎসে করও প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের ৯০ শতাংশ মানুষকে ৫জি ইন্টারনেট সেবার আওতায় আনা এবং ন্যূনতম ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড গতি নিশ্চিত করা। ইতিমধ্যে ৪১ লাখ নতুন ৪জি সংযোগ এবং গুরুত্বপূর্ণ ট্রেন ও বিমানবন্দরগুলোতে সর্বসাধারণের জন্য ফ্রি উচ্চগতির ইন্টারনেট চালুর মাধ্যমে ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণের কাজ শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews