শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

ডাকাতির প্রস্তুতিকালে কাটাপাহাড় লেন থেকে গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

ডাকাতির প্রস্তুতিকালে কাটাপাহাড় লেন থেকে গ্রেপ্তার ৩

 

ডাকাতির প্রস্তুতিকালে কাটাপাহাড় লেন থেকে গ্রেপ্তার ৩

নগরীর কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা কাটাপাহাড় লেইন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল সিএমপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো– কুমিল্লা পশ্চিম পাড়ার মনির হোসেনের ছেলে মাঈন উদ্দিন হোসেন (২০), ভুজপুর তাইয়্যা পাড়ার মো. জাফরের ছেলে মো. মাসুদ (২১) এবং ফটিকছড়ি নানুপুর এলাকার আইয়ুব আলীর ছেলে মো. সোহেল। তবে মাঈন উদ্দিন বর্তমানে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন রিয়াজ উদ্দিন বাজার এলাকায়, মাসুদ খুলশী থানার আবুল কলোনী এবং সোহেল হালিশহর থানার ঈদগাহ হাজার দীঘির পাড় এলাকায় বসবাস করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা মূলত চট্টগ্রাম ফলমণ্ডি, কদমতলী বাজার ও রিয়াজ উদ্দিন বাজারে আগত ব্যবসায়ী এবং বিভিন্ন পথযাত্রীদের দেশীয় অস্ত্রশস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করার উদ্দেশ্যে ওই স্থানে জড়ো হয়েছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।  বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি মোঃ আফতাব উদ্দিন,।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews