শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড, দুই থানায় ওসি রদবদল

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড, দুই থানায় ওসি রদবদল

 

খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড, দুই থানায় ওসি রদবদল

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) এবং পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এক অফিস আদেশে মহানগরীর গুরুত্বপূর্ণ দুটি থানা—খুলশী ও বাকলিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদে এই পরিবর্তন আনা হয়।

শনিবার (১৩ জুন) রাতে সিএমপি কমিশনার হাসনাত মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল আনা হয়।

খুলশী থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে সিএমপির লাইন-ওয়্যার-এ বদলি করা হয়েছে। সিএমপির সিটি এসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. জাহেদুল কবিরকে বাকলিয়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। বাকলিয়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মানকে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট বিভাগগুলোতে অনুলিপি পাঠিয়ে এই আদেশ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews