মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে : মীর হেলাল চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন

চট্টগ্রামে ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান উচ্ছেদ

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান উচ্ছেদ

চট্টগ্রামে ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান উচ্ছেদ,,
চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

আজ দৈনিক পূর্বকোণে প্রথম পৃষ্ঠায় ‘কীভাবে এমন ‘অভিভাবকহীন’ হয়ে গেল চট্টগ্রাম নগরী’ এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, হাজার বছরের ঐতিহ্যবাহী চট্টগ্রাম নগরীর এশিয়ান হাইওয়ের (বহদ্দারহাট-বিমানবন্দর সড়ক) সিডিএ এভিনিউ এলাকার সড়ক বিভাজকের (আইল্যান্ড) গ্রিলগুলো খুলে নিয়ে গেছে, কেউ প্রতিরোধ করেনি।

সড়কের আইল্যান্ডে রীতিমতো সংসার পেতেছেন কেউ কেউ। কাপড় ও মশারি টাঙিয়ে আড়াল করে রাতের অন্ধকার এমনকি দিনের আলোতেও চলছে অনৈতিক-অসামাজিক কার্যক্রম। চলছে মাদক সেবনও। সন্ধ্যা হলেই আতঙ্ক ভর করে সড়ক বিভাজকে ওঁৎ পেতে থাকা গামসেবনকারীরা কখন- কোন পথচারীদের উপর ছিনতাইয়ের চেষ্টা চালায়।

এ প্রতিবেদনের পর আজ সোমবার (১৫ জুন) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে ফ্লাইওভারের নিচে নির্মিত বিভিন্ন অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

নগরীর সৌন্দর্য রক্ষা, জনস্বার্থ সংরক্ষণ এবং ফ্লাইওভারের নিচের স্থানসমূহ দখলমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

: দৈনিক পূর্বকোণ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews