মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে : মীর হেলাল চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন

লামা সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও তামিম

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

লামা সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও তামিম

 

লামা সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও তামিম
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক ইউনিটি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে লামা বাজারস্থ সংগঠনের কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এমদাদুল হক তামিম এবং কোষাধ্যক্ষ পদে ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. রমিজ। এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চৌধুরী মোহাম্মদ সুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন সাংবাদিক খগেশ প্রতি চন্দ্র খোকন। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক মো. নুরুল করিম আরমান এবং সদস্য হিসেবে ছিলেন মো. তৈয়ব আলী।

সংগঠনের মোট ১২ জন ভোটারের মধ্যে ১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন সাংবাদিক মোহাম্মদ করিম, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউছুফ মজুমদার এবং ডিআইও শহিদুর রহমান।

ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খগেশ প্রতি চন্দ্র খোকন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহ জাহান কামাল, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মুহাম্মদ কামালউদ্দিনসহ সংগঠনের সদস্য, ভোটার ও প্রার্থীরা।

নির্বাচনের সত্যতা নিশ্চিত করে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খগেশ প্রতি চন্দ্র খোকন বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।”

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews