শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

গ্রেপ্তার মো. ইমরান (২৫) পথরীঘোনা এলাকার ছিন্নমূল ৮ নম্বর সমাজের বাসিন্দা ও আজাহারের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে সলিমপুর এলাকার পথরীঘোনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইমরানকে গ্রেপ্তার করা হয়।

রোববার সকালে র‍্যাব-৭ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে ইমরানের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। ইমরানকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews