শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

পুরাতন ফিশারি ঘাটে ইয়াবাসহ আটক ১, ট্রাক জব্দ

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

পুরাতন ফিশারি ঘাটে ইয়াবাসহ আটক ১, ট্রাক জব্দ

রাজীব দাস – চট্টগ্রাম

পুরাতন ফিশারি ঘাটে ইয়াবাসহ আটক ১, ট্রাক জব্দ…
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থেকে ১৬ হাজার ইয়াবাসহ রিদুয়ান (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) রাতে নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন ফিশারি ঘাটের প্রবেশমুখে মেরিন ড্রাইভ এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মাদক কারবারি রিদুয়ান (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

এই ঘটনায় রিদুয়ানের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews