শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবেলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম চসিকে মন্ত্রণালয়ের গঠিত কমিটির জরুরি সভা, জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ টানা ভারী বর্ষণে রাঙামাটিতে দুর্ভোগে ২০ হাজার মানুষ ছিনতাই চক্রের মূলহোতাে ২২ মামলার আসামি,বাদশা গ্রেপ্তার বান্দরবানের লামায় পাহাড় ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু ব্রাজিলের খেলার রাতে ফুলতলার সিকিরাটে ডাকাতি, ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণ লুট, আহত ১ বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক নগরে ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি সর্বোচ্চ রেকর্ড,তলিয়ে গেল অনেক এলাকা ডুবে গেছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রামে টানা ভারি বর্ষণে ৩৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড, পাহাড়ধসের শঙ্কা

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রতারণা, আটক নারী

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রতারণা, আটক নারী

আব্দুল হামিদ

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রতারণা, আটক নারী
কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

আটক হাছিনা আক্তার (৩৭) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি পেকুয়া মগনামা সাবমেরিন ঘাঁটি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, ওই নারী দীর্ঘদিন ধরে নিজেকে পেকুয়ায় কর্মরত ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছিলেন। মঙ্গলবারও একইভাবে যোগাযোগ করে নানা তথ্য ও বিষয় নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তার সন্দেহ হয়। পরে বিষয়টি পেকুয়া থানায় জানানো হলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে তাকে আটক করে পুলিশ।

পেকুয়া থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান জানান, আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কী উদ্দেশ্যে ভুয়া পরিচয় ব্যবহার করছিলেন, এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews