মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে : মীর হেলাল চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন

নগরবাসীর সমস্যার কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

নগরবাসীর সমস্যার কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের
মাসিক ওপেন হাউজ ডে কর্মসূচি

স্টাফ রিপোর্টার

নগরবাসীর সমস্যার কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক ‘ওপেন হাউজ ডে’ কর্মসূচিতে নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। এ সময় কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

গতকাল মঙ্গলবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দামপাড়ায় সিএমপি সম্মেলন কক্ষে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। সিএমপির কমিশনার হাসান মো. শওকত আলী সেবাপ্রত্যাশীদের অভিযোগ, সমস্যা ও বিভিন্ন আবেদন মনোযোগ দিয়ে শোনেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওপেন হাউজ ডেতে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ–পুলিশ কমিশনার (ডিবি–দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews