শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবেলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম চসিকে মন্ত্রণালয়ের গঠিত কমিটির জরুরি সভা, জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ টানা ভারী বর্ষণে রাঙামাটিতে দুর্ভোগে ২০ হাজার মানুষ ছিনতাই চক্রের মূলহোতাে ২২ মামলার আসামি,বাদশা গ্রেপ্তার বান্দরবানের লামায় পাহাড় ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু ব্রাজিলের খেলার রাতে ফুলতলার সিকিরাটে ডাকাতি, ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণ লুট, আহত ১ বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক নগরে ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি সর্বোচ্চ রেকর্ড,তলিয়ে গেল অনেক এলাকা ডুবে গেছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রামে টানা ভারি বর্ষণে ৩৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড, পাহাড়ধসের শঙ্কা

রাতের আঁধারে কর্ণফুলী নদীতে অয়েল ট্যাংকার যোগে চোরাই ডিজেল ক্রয় বিক্রয় চক্রের ৬ জন গ্রেফতার,

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

রাতের আঁধারে কর্ণফুলী নদীতে অয়েল ট্যাংকার যোগে চোরাই ডিজেল ক্রয় বিক্রয় চক্রের ০৬ জন গ্রেফতার,

রাজীব দাস

রাতের আঁধারে কর্ণফুলী নদীতে অয়েল ট্যাংকার যোগে চোরাই ডিজেল ক্রয় বিক্রয় চক্রের ০৬ জন গ্রেফতার, অয়েল ট্যাংকার সহ ১২৭০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার।

ইং ০৩/০৭/২০২৬ তারিখ পুলিশ সুপার, নৌ পুলিশ, চট্টগ্রাম অঞ্চল জনাব বি. এম. নুরুজ্জামান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার, নৌ পুলিশ, চট্টগ্রাম অঞ্চল জনাব বিজয়া সেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, সদরঘাট নৌ থানা, চট্টগ্রাম জনাব মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ মোজাম্মেল হোসেন, এসআই(নিঃ)/মুহাম্মদ আরিফুল আলম অপু ০২.৪৫ ঘটিকার সময় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ সরকারী স্পীডবোট নিয়ে সিএমপি, চট্টগ্রামের বন্দর থানাধীন চট্টগ্রাম বন্দরের ০৬নং ভেসেল পয়েন্ট জেটি শহরকূল বরাবর কর্ণফুলী নদীতে ওটি ইশরাত নামক অয়েল ট্যাংকারে অভিযান পরিচালনা করে ১২,৭০০ লিটার ডিজেল পাওয়া যায়। উক্ত ডিজেল সংক্রান্তে বৈধ কাগজপত্র প্রদর্শন করতে বললে ট্যাংকারে থাকা সুপারভাইজার, মাষ্টার ও ষ্টাফরা উক্ত ডিজেলের অনুকূলে বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় তাদেরকে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী ১। আরিফুল ইসলাম (৩০), ২। সাইদুল ইসলাম @ ইশাদ (২২), ৩। মোঃ আব্দুল হালিম (৩৫), ৪। মোঃ নুরুল মোস্তফা (২৬), ৫। জালাল আহমদ (৬০), ৬। মোঃ নুরুল আমিন (৫০) দের হেফাজত হতে (ক) ০১টি অয়েল ট্যাংকার, যাহার গায়ে ওটি ইশরাত, এম-২৫৩৭৩ লেখা আছে, (খ) অয়েল ট্যাংকারে রক্ষিত ১২৭০০ লিটার ডিজেল, মোট মূল্য অনুমান ১৪,৬০,৫০০/- টাকা, (গ) একটি পাম্প মটর সংযুক্ত ১.৫ ইঞ্চি পাইপ, যাহাদের সর্বমোট মূল্য অনুমান ১,১৪,৭৫,৫০০/- টাকা, পেয়ে ০৪.৪৫ ঘটিকার সময় উদ্ধারপূর্বক জব্দ করে। ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত ডিজেল সংক্রান্তে জিজ্ঞাসা করলে তারা জানায় যে, উদ্ধারকৃত ডিজেল ক্রয় করার জন্য অজ্ঞাতনামা ব্যক্তি ব্রীজঘাটে এসে তাদের কোম্পানীর ম্যানেজারের নির্দেশে তাদের অয়েল ট্যাংকারে উঠে ঘটনাস্থল ও আশপাশ এলাকার কর্ণফুলী নদীতে বিভিন্ন উৎস্য হতে অবৈধভাবে ডিজেল সংগ্রহ করে ট্যাংকারে ভর্তি করতঃ বিক্রয়ের উদ্দেশ্যে বাংলা বাজার ঘাটের দিকে যাচ্ছিল বলে স্বীকার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, বর্ণিত আসামীরা দীর্ঘদিন যাবত অজ্ঞাতনামা ১/২ জন ব্যক্তির সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভ্যাসগতভাবে কর্ণফুলী নদী ও আশপাশের ঘাট এলাকায় চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় করে আসছে। এসআই/মোঃ মোজাম্মেল হোসেন বাদী হয়ে ধৃত ১-৬নং আসামী সহ অজ্ঞাতনামা ১/২ জন আসামীর বিরুদ্ধে সিএমপি, চট্টগ্রামের বন্দর থানায় এজাহার দায়ের করেন। মামলা রুজু প্রক্রিয়াধীন।

উল্লেখ্য যে, ধৃত আসামী আরিফুল ইসলাম চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ২০১৭ইং সালের হত্যা মামলার আসামী এবং ধৃত আসামী আব্দুল হালিম এর বিরুদ্ধে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় ০২টি ডাকাতির মামলা ও ০৩টি মাদক মামলা আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews