মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে : মীর হেলাল চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

বন্যা পরবর্তী পরিস্থিতি বিবেচনা
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

স্টাফ রিপোর্টার

বন্যা পরবর্তী পরিস্থিতি বিবেচনা
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বন্যা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে। চটগ্রাম এলাকার সার্বিক পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্তের আলোকে সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক অবস্থা পর্যালোচনা করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, বিভিন্ন অংশীজনের মতামত এবং বন্যার কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থার ক্ষতি ও পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।

এসব বিষয় পর্যালোচনার পর ২০২৬ সালের চলমান এইচএসসি পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক সড়ক ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে সমস্যা দেখা দেয়। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews