শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

সরকারি মাতামুহুরী কলেজের জমি দখলমুক্তের দাবিতে লামায় শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

সরকারি মাতামুহুরী কলেজের জমি দখলমুক্তের দাবিতে লামায় শিক্ষার্থীদের মানববন্ধন

লামা (বান্দরবান) প্রতিনিধি:

সরকারি মাতামুহুরী কলেজের জমি দখলমুক্তের দাবিতে লামায় শিক্ষার্থীদের মানববন্ধন..
বান্দরবানের লামায় সরকারি মাতামুহুরী কলেজের অভিযোগকৃত দুই একর সরকারি জমি দখলমুক্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কলেজের জমি দখলমুক্ত করার বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে শিক্ষা কার্যক্রমের পরিবেশ ও কলেজের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন।
কর্মসূচিতে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত সম্পন্ন করে জমি দখলমুক্ত করার, অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার এবং উদ্ধারকৃত জমিতে স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণের দাবি জানান।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নিলে তারা আইনসম্মত ও শান্তিপূর্ণভাবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
মানববন্ধনে কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন সরকারি মাতামুহুরী কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েল। তিনি কলেজের স্বার্থে বিষয়টির দ্রুত ও আইনানুগ সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews