শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

আলীকদমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের পাশে গণসংহতি আন্দোলন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

আলীকদমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের পাশে গণসংহতি আন্দোলন

লামা আলীকদম প্রতিনিধি:

আলীকদমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের পাশে গণসংহতি আন্দোলন
বান্দরবানের আলীকদম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের সঙ্গে সমবেদনা প্রকাশ ও উপহার সামগ্রী বিতরণ করেছে গণসংহতি আন্দোলন আলীকদম উপজেলা শাখা।
শুক্রবার সকাল ১১টায় আলীকদম জেলা পরিষদ রেস্ট হাউজ ভবনে আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-কষ্ট ভাগাভাগি করে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। উপহার গ্রহণ করে স্থানীয় বাসিন্দারা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন আলীকদম উপজেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বান্দরবান জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নেতা অ্যাডভোকেট সূর্য সেন তঞ্চঙ্গ্যা, লামা উপজেলা শাখার সভাপতি মো. ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক পনয় ত্রিপুরাসহ আলীকদম উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. মিজানুর রহমান বলেন, “আমরা ত্রাণ দিতে নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশায় সমবেদনা জানাতে এবং ভালোবাসার উপহার নিয়ে আলীকদমে এসেছি। মানুষের এই কঠিন সময়ে তাদের পাশে থাকাই আমাদের দায়িত্ব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews