শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

জুলাই অভ্যূত্থান ফ্যাসিবাদ পথ রুদ্ধ করে দিয়েছে :ব্যারিস্টার সরোয়ার

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

জুলাই অভ্যূত্থান ফ্যাসিবাদ পথ রুদ্ধ করে দিয়েছে :ব্যারিস্টার সরোয়ার

এম কে আলম চৌধুরী – কক্সবাজার

জুলাই অভ্যূত্থান ফ্যাসিবাদ পথ রুদ্ধ করে দিয়েছে :ব্যারিস্টার সরোয়ার হোসেন…
৫ আগষ্ট কক্সবাজার জেলা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত জুলাই অভ্যূত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের (হাইকোর্ট ও আপিল বিভাগ) আইনজীবী ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন

জুলাই গণ অভ্যুত্থান দিবসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জুলাই অভ্যূত্থানে শহীদদের আত্মত্যাগ ও কক্সবাজারে সাম্প্রতিক বিভিন্ন বিষয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পর্যটন শিল্পের সম্ভাবনা ও জেলার সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন।

তিনি বলেন, ৫ আগষ্ট ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে দিয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। যদি কেউ ফ্যাসিবাদের পথ অনুসরন করে তাদের একই পথে যেতে বাধ্য করবে এদেশের ছাত্র জনতা। তাই সবাইকে সচেতন হতে হবে। চেয়ারের মানুষ পরিবর্তন হলে হবে না, দেশের ভাগ্য পরিবর্তন করতে হবে ফ্যাসিবাদের সকল চিহ্ন মুছে ফেলতে হবে।

কক্সবাজার জেলা প্রেসক্লাবের সহ সভাপতি রফিক মাহমুদ বলেন,২৪’এর ৩৬ দিনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ই আগষ্টের চূড়ান্ত ফসল, বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এর ফলে অনেক মজলুম জীবন ফিরে পাওয়ার পাশাপাশি, মানুষ তাদের বাকস্বাধীনতা ও জীবন ফিরে পেয়েছে।
সভাপতির বক্তব্যে কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলাল বলেন, জুলাই আমাদের প্রেরণা। ছাত্র জনতা আমাদের যেমন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছে, তেমনি জীবন দিয়ে ন্যায্যতা ফিরে পেতে জীবন দিতে শিখিয়েছে।

এ সময় কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলাল, রামু প্রেসক্লাবের সভাপতি আমির হোসেন হেলালী,সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব রফিক মাহমুদ, সহ সভাপতি অধ্যাপক কবির ছিদ্দিকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমকে আলম চৌধুরী, সাংবাদিক অধ্যাপক কবির সিদ্দিকী, মাসুদ পারভেজ আবুল মনসুর সহ অন্যান্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews