শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

রাঙ্গামাটির ব্রাক্ষণটিলা এলাকায় দুর্বৃত্তদের ‎কেটে ফেলা পেঁপে বাগান পরিদর্শনে দীপেন দেওয়ান এমপি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির ব্রাক্ষণটিলা এলাকায় দুর্বৃত্তদের ‎কেটে ফেলা পেঁপে বাগান পরিদর্শনে দীপেন দেওয়ান এমপি

শাহ্ জালাল সুমন রাঙ্গামাটি

রাঙ্গামাটির ব্রাক্ষণটিলা এলাকায় দুর্বৃত্তদের ‎কেটে ফেলা পেঁপে বাগান পরিদর্শনে দীপেন দেওয়ান এমপি…
সম্প্রতি রাঙ্গামাটি শহরের আসামবস্তিস্থ ব্রাক্ষণটিলা এলাকায় আঁধারে দুর্বৃত্তরা একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি পেঁপে গাছ কেটে দেওয়া পেঁপে বাগানটি পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি।

বুধবার (৫ আগষ্ট) সকালে তিনি সরেজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পেঁপে বাগান মালিককে সান্ত্বনা দেন।

‎‎ক্ষতিগ্রস্ত পেঁপে বাগান পরিদর্শন শেষে দীপেন দেওয়ান এমপি বলেন, বাগান মালিকের অপূরণীয় ‎ক্ষতি সাধিত হয়েছে। আর যারা এই কাজটি করেছে তারা দুষ্কৃতকারীদের তালিকায় পড়ে। বিষয়টি নিশ্চিত আমি বিবেচনায় এনে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব। এ সময় তিনি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেন। দোষী ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ ‎দেন।

এ সময় রাঙ্গামাট জেলা পুলিশ সুপার মোহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন, বাগান মালিক ও জমির মালিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে শহরের পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের রাঙ্গাপানির নোয়াদাম ব্রাক্ষনটিলা এলাকায় পরিকল্পিতভাবে রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে প্রায় ৮০০টি পেঁপে গাছ কেটে দেয়। এতে বাগান মালিকের আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। শুধু গাছের ক্ষতিই নয়, সামনে এসব গাছ থেকে যে আয় হওয়ার কথা ছিল, সেটিও অনিশ্চিত হয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews