শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭…
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭।

সোমবার (১০ আগস্ট) রাতে ফলের গলির একটি ভবনের হদ্বিতীয় ও তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৭ এর মেজর জালিস মাহমুদ খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালায়। এ সময় কয়েকটি কক্ষ তল্লাশি করে সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা। এসব সিগারেট অবৈধভাবে আমদানি ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews