শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়াস্থ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়াস্থ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়াস্থ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত…
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ আজ দামপাড়াস্থ সিএমপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ কার্যক্রমে সিএমপি’র পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী স্বয়ং উপস্থিত থেকে সেবাপ্রত্যাশী নগরবাসীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।

অনুষ্ঠানে বিভিন্ন অভিযোগ, সমস্যা ও সেবাসংক্রান্ত বিষয়ে অবগত হয়ে পুলিশ কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এতে অংশগ্রহণকারী বেশ কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই উদ্যোগের প্রতি সন্তোষ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: হাবিবুর রহমান প্রাং; উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমাসহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সম্মানিত নগরবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews