শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার ” কর্মসূচীর ঘোষনা সিআরএর হকারমুক্ত দেশ চাই! কিন্তু বেকারমুক্ত নয়!! দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিভাগের সমন্বয়কের দায়িত্বে শামীম বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রামে উদ্বোধন হবে আজ জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ চারজন আটক বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ

ফুলতলায় সেলসম্যান রাজু হত্যার বিচার চেয়ে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ফুলতলায় সেলসম্যান রাজু হত্যার বিচার চেয়ে মানববন্ধন
খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

বিশেষ প্রতিনিধি-মোঃ নাসির উদ্দীন গাজী

ফুলতলায় সেলসম্যান রাজু হত্যার বিচার চেয়ে মানববন্ধন
খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি
ফুলতলা বাজারের কাপড়ের দোকানের সেলসম্যান রাজু সিকদারকে আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকায় পরিকল্পিতভাবে গণপিটুনি দিয়ে হত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার ২১ আগস্ট ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির উদ্যোগে ফুলতলা বাস স্ট্যান্ড চত্বরে খুলনা-যশোর মহাসড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফুলতলা বাজার বণিক সমিতির সভাপতি রবিন বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হাসান টিটু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন ফুলতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হাসান পারভেজ ভূঁইয়া, ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিপ্লব সরদার। এসময় ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে রাজু সিকদার হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মানবন্ধন শেষে খুলনা-যশোর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।

*ছবির ক্যাপশন:* ফুলতলা বাস স্ট্যান্ডে রাজু সিকদার হত্যার বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews