মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে : মীর হেলাল চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয়ের উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত

শাহ জালাল সুমন রাঙ্গামাটি

চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয়ের উপস্থিতিতে রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত।

অদ্য ২৪ আগস্ট ২০২৬ খ্রি. “মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি”—এই প্রত্যয়কে সামনে রেখে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি-২৯৯ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট দীপেন দেওয়ান, এম.পি মহোদয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়।

উক্ত সমাবেশ সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ নাজমা আশরাফী, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, রাঙ্গামাটি এবং লেঃ কর্নেল একরামুল রাহাত, পিএসসি, অধিনায়ক (৩৬ ইবি), রাঙ্গামাটি সদর জোন, জনাব মামুনুর রশিদ, সভাপতি, কমিউনিটি পুলিশিং, রাঙ্গামাটি ও বিজ্ঞ জেলা জজ, জজ কোর্ট, রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং জনাব মোঃ মুজিবুর রহমান, প্রধান শিক্ষক, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বিপুলসংখ্যক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের অংশগ্রহণে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধের বার্তা আরও জোরালো হয়ে ওঠে।

প্রধান আলোচকের বক্তব্যে ডিআইজি মহোদয় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, মাদকাসক্তদের সঙ্গ পরিহার করা এবং শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, মাদকাসক্ত ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

মাদককে না বলি
মাদকমুক্ত রাঙ্গামাটি গড়ি।
সুস্থ-সুন্দর প্রজন্মের জন্য মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews