শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

মোঃ আলী বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ….
মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের যোগদান ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ১১তম পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মিজ মাম্যাচিং।

এ সময় সম্মানিত সদস্য হিসেবে যোগদান ও দায়িত্ব গ্রহণ করেন চনুমং, মং ক্যনু, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উই চাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউ প্রু খেয়াং, মিজ উম্যাসিং ও মিজ কাজী নিরুতাজ বেগম।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যান মিজ মাম্যাচিং বলেন, “বান্দরবানের মানুষের কল্যাণ ও জেলার সার্বিক উন্নয়নে পরিষদের সকল সদস্যকে সঙ্গে নিয়ে আন্তরিকভাবে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করা হবে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পরিষদের নতুন কার্যক্রম শুরু হলো। জেলার জনগণের সেবা নিশ্চিত করতে পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সকলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।”

তিনি নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব পালনে পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং বান্দরবানের উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় সদস্যরাও জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অফিসার মুহাঃ আবুল মনসুর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোঃ দিদারুল আলম, পরিষদের ন্যস্ত বিভাগের প্রধানগণ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews