মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চসিকের অভিযানের অল্প সময়ের মধ্যে আবারও সড়ক ও ফুটপাতে ভাসমান দোকান বসে যায় চট্টগ্রামে জশনে জুলুসে যান চলাচলে সিএমপির নির্দেশনা চসিকের অভিযানে নগরীর বড়পোলে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে রাঙ্গামাটি মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত জাহাজভাঙা শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিস্ফোরক অধিদপ্তর ঘেরাও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ থানায় ওসি পদে রদবদল ওয়াসার পানি উৎপাদন আরও ৫০ কোটি লিটার বাড়ানোর পরিকল্পনা

চসিকের অভিযানে নগরীর বড়পোলে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চসিকের অভিযানে নগরীর বড়পোলে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজীব দাস

চসিকের অভিযানে নগরীর বড়পোলে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ….
চট্টগ্রাম নগরীর বড়পোল মোড়, এনায়েত বাজার মোড় ও দেবপাহাড় এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে প্রাপ্ত অভিযোগসহ অন্যান্য অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বড়পোল মোড় এলাকায় বিভিন্ন অনিয়মের দায়ে ১০ মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া এনায়েত বাজার এলাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৪ (আনিক-০৪)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে স্থাপিত অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করার পাশাপাশি সড়কে যান চলাচলে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করা হয়।

অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে দোকান পরিচালনা এবং মশার লার্ভা উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টির অপরাধে সাতজন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়। তাদের কাছ থেকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় দুইজন ব্যক্তির বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এনায়েত বাজার এলাকায় অবৈধ দখল উচ্ছেদ করা হয় এবং বিভিন্ন দোকান থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। দেবপাহাড় এলাকায় ড্রেনের উপর নির্মিত সকল দোকান অপসারণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews