শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়, অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী’গলাকাটা মোবারক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টা

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী’গলাকাটা মোবারক গ্রেপ্তার…
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর অস্ত্রসহ মোবারক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টায় উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয়রা জানান, গ্রেপ্তার মোবারক স্থানীয়ভাবে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী ও গলাকাটা মোবারক হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। এক পর্যায়ে অস্ত্রসহ মোবারককে গ্রেপ্তার করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, মোবারক নামের একজনকে আটক করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews