শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন সম্পর্কে সতর্ক থাকার আহবান : এমপি এনাম

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন সম্পর্কে সতর্ক থাকার আহবান : এমপি এনাম

স্টাফ রিপোর্টার

গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন সম্পর্কে সতর্ক থাকার আহবান পটিয়ার এমপি এনাম
গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার ও গুজব সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম।

তিনি বলেন, সার নিয়ে গুপ্ত সংগঠনগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। গ্যাস ও বিদ্যুৎ নিয়েও তারা নানা ধরনের গুজব ছড়াচ্ছে। নিষিদ্ধ সংগঠনের কেউ কেউ গুজব ছড়িয়ে উসকানি দেওয়ার চেষ্টা করছে। এসব অপপ্রচারকারীর সঙ্গে যেন কেউ কোনো ধরনের সম্পর্ক না রাখে। যারা উসকানি ছড়াবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

শনিবার দুপুরে চট্টগ্রামের পটিয়ায় মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের উদ্যোগে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক এনাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামের প্রান্তিক কৃষকদের সুবিধার জন্য কৃষক কার্ড দিচ্ছেন। এলাকায় যেসব কৃষকের নিজস্ব জমি নেই, তারা সড়কের পাশের খালি জায়গায় শাকসবজি চাষ করতে পারেন। এ ছাড়া যেসব অনাবাদি জমি রয়েছে, সেগুলোতেও চাষাবাদ করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে ২৫০ জন কৃষকের মাঝে টমেটো, মুলা, কুমড়া, লালশাক ও মরিচের বীজ এবং জনপ্রতি দুই কেজি করে সার বিতরণ করা হয়।

মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন ও সাইফুদ্দীনক আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য মাহবুবুর রহমান ও মো. ইসমাইল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews