শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শাহ্ জালাল সুমন রাঙ্গামাটি

রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত…
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষার্থে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দার ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনসহ পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন মাদকবিরোধী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। র‍্যালিটি সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews