শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩০৯

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩০৯

রাজীব দাস

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩০৯…
চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩০৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৫ হাজার ৬৮৫টি ইয়াবা, ১৭০ কেজি ৩১৪ গ্রাম গাঁজা ও ১০ বোতল হুইস্কি জব্দ করা হয়েছে।

শনিবার থেকে রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৩০৯ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১০ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় সাতজন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১০১ জন এবং সাজা পরোয়ানামূলে ১৮ জন রয়েছেন।

এছাড়া মাদক মামলায় ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৯ জন মাদক ব্যবসায়ী, একজন মাদক বহনকারী এবং ৫৫ জন মাদক সেবনকারী।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ১২ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে জব্দ মাদকের মধ্যে রয়েছে ১৫ হাজার ৬৮৫টি ইয়াবা ট্যাবলেট, ১৭০ কেজি ৩১৪ গ্রাম গাঁজা ও ১০ বোতল হুইস্কি। এ ঘটনায় ২৩টি মাদক মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews