শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান, ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান, ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক

প্রেস বিজ্ঞপ্তি

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান, ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক….
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা ইউরিয়া সারসহ তিনটি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় দুইজন পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে ইউরিয়া সার স্থানান্তরের সময় দুইজন পাচারকারীকে আটক করা হয়।

অভিযানে ৭০০ বস্তায় মোট ৩৫ হাজার কেজি ইউরিয়া সার, যার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা, এবং পাচারকাজে ব্যবহৃত তিনটি ট্রাক জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইউরিয়া সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews