
ডেভিড ইমনের সহযোগী টেস্টার মোবারক বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার
মোঃ হাকিম উদ্দিন – চট্টগ্রাম
ডেভিড ইমনের সহযোগী টেস্টার মোবারক বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার
চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। টেস্টার মোবারক কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের আবু তাহেরের ছেলে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ফটিকছড়ি থানাধীন কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলার টং ঘরে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে পুলিশ অভিযানের করে তাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে -২টি কাঠের বাটযুক্ত লোহার ধারালো ছোড়া (তরবারী), ১টি স্টিলের হাতলযুক্ত লোহার ধারালো রামদা, ১টি কাঠের বাটযুক্ত ধারালো রামদা, ১টি লোহার শাবল, ১টি নীল রংয়ের প্লাষ্টিকের বাটযুক্ত ধারালো ছুরি, ১টি কাঠের বাটযুক্ত ধারালো ধামা, ১টি কাঠের বাটযুক্ত ধারালো দা, ১টি এসএস পাইপ ও ১টি লোহার রড উদ্ধার করা হয়।