নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন।
শাহ্ জালাল সুমন - রাঙ্গামাটি
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন...
অদ্য ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স-এ নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ০২ (দুই) দিন মেয়াদী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
পুলিশ সুপার মহোদয় বলেন,
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দক্ষতা প্রদর্শনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মূল লক্ষ্য। নির্বাচনী দায়িত্ব পালনের সময় জনগণের প্রতি বিনয়ী আচরণ, আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থান এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ আমাদের সদস্যদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে, যা নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কর্মশালার ০২ (দুই) দিন মেয়াদী এই প্রশিক্ষণে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত মোট ৫০ জন পুলিশ সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) জনাব আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দার, ওসি (ডিবি), জনাব এইচ.এম. মাহমুদ সহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।