শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

রিকশা আটকে ছিনতাই,ঘটনা ভিডিও ভাইরাল নগরীর পাথরঘাটা সতীশ বাবু লেনে ঘটনা

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

রিকশা আটকে ছিনতাই,ঘটনা ভিডিও ভাইরাল
নগরীর পাথরঘাটা সতীশ বাবু লেনে ঘটনা

রাজীব দাস

রিকশা আটকে ধারালো ছোরার মুখে ছিনতাই, ভিডিও ভাইরাল
নগরীর পাথরঘাটা সতীশ বাবু লেনে ঘটনা..
নগরীর পাথরঘাটা সতীশ বাবু লেইন এলাকায় ধারালো ছোরার মুখে এক রিকশাযাত্রীর কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে এ চিত্র দেখা যায়। তবে ঘটনাটি কবে সংঘটিত হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই ছিনতাইকারী একটি প্যাডেলচালিত রিকশার যাত্রীকে আটকে ছুরি দেখিয়ে তার কাছে থাকা জিনিসপত্র নেওয়ার চেষ্টা করছেন। এ সময় ওই যাত্রীকে বলতে শোনা যায়, ‘দিই দিই, আরে ভাই দিতাছি তো।’ একপর্যায়ে সাদা টি–শার্ট পরা একজন ছিনতাইকারী তার হাতে থাকা ছুরি দিয়ে ওই রিকশাযাত্রীর প্যান্টের পকেট কাটতে শুরু করেন। অন্যজনও তার পকেট থেকে জিনিসপত্র বের করার চেষ্টা করেন। পরে পকেট কেটে কিছু একটা নিয়ে নেওয়া হয়। এরপর দুই ছিনতাইকারী কাছেই দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত রিকশায় উঠে পালিয়ে যান।

এ সময় আশপাশের ভবন থেকে লোকজন ‘মার মার’ বলে চিৎকার করেন। পরে স্থানীয়রা ‘চোর চোর’ধর ধর’ বলে রিকশাটিকে ধাওয়া দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ছিনতাইকারীদের বহনকারী ব্যাটারিচালিত রিকশাটিও দেখা যায়। রিকশাটি নিয়ে একপাশে দাঁড়িয়েছিল অপর একজন।

এ বিষয়ে বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) খায়রুল বাশার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদেরও নজরে পড়েছে। আমরা সেটি নিয়ে কাজ করছি। জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে। বিস্তারিত পরে জানাবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews