শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

বান্দরবানে বাংলাদেশ মসজিদ মিশনের উদ্যোগে বিশাল সীরাতুন্নবী (সা.) মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

বান্দরবানে বাংলাদেশ মসজিদ মিশনের উদ্যোগে বিশাল সীরাতুন্নবী (সা.) মাহফিল

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানে বাংলাদেশ মসজিদ মিশনের উদ্যোগে বিশাল সীরাতুন্নবী (সা.) মাহফিল
বাংলাদেশ মসজিদ মিশন, বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে বিশাল সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার বিকেল ৩টায় বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেইটে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক আল্লামা মুফতি আলী হাসান উসামা।

বিশেষ ওয়ায়েজ হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের অধ্যাপক আল্লামা ড. বি এম মফিজুর রহমান আজহারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জ্ঞানগর্ব দ্বীনি আলোচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। আমন্ত্রিত ওলামায়ে কেরাম আলোচনা করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যাপক মাওলানা মো. আব্দুল আউয়াল, বান্দরবান বাজার শাহী জামেমসজিদ খতিব মাওলানা আলহাজ্ব ক্বারী এহসানুল হক আল মুঈন,বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ পেশ ইমাম হাফেজ ক্বারী মাও: মুহাম্মদ মুজিবুল হক, বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদ খতিব মাওলানা রাশেদুল হক, বাংলাদেশ মসজিদ মিশন বান্দরবান জেলা সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আব্দুল ছালাম আজাদ, অধ্যাপক ওসমান গনি, অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম, জেলা পরিষদ সদস্য আবদুল মাবুদ।

মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ মসজিদ মিশন বান্দরবান পার্বত্য জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মুহাম্মদ বদিউল আলম।

বক্তারা বলেন, সীরাতুন্নবী (সা.) হলো মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম, চরিত্র ও আদর্শের অনুসরণ। তাঁর জীবনে ছিল সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, মানবিকতা, ক্ষমাশীলতা ও শান্তির অনন্য শিক্ষা। তিনি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সাম্য ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার পাশাপাশি আল্লাহর প্রতি আনুগত্য ও নৈতিক জীবনযাপনের শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার আহ্বানই সীরাতুন্নবী (সা.)-এর অন্যতম মূল শিক্ষা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews