লেকার্সে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শাহ্ জালাল সুমন রাঙ্গামাটি
লেকার্সে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত...
নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা ও নতুন সম্ভাবনাকে সামনে রেখে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান।
আনন্দঘন এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোঃ শরীফুল ইসলাম, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীরা এবং দ্বাদশ শ্রেণির প্রিফেক্টবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-কানুন, সুযোগ-সুবিধা ও শিক্ষার্থীদের জন্য প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে একটি সংক্ষিপ্ত ও তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলা বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম।
নবীন শিক্ষার্থীদের অনুভূতি, প্রত্যাশা ও নতুন পথচলার স্বপ্নের কথা তুলে ধরে বক্তব্য প্রদান করে একাদশ শ্রেণির শিক্ষার্থী আয়ুশ মহাজন। এরপর লেকার্সে শিক্ষাজীবনের অভিজ্ঞতা ও নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সূচী চাকমা।
শিক্ষার্থীদের নতুন পথচলায় শিক্ষক হিসেবে দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন রসায়ন বিভাগের প্রভাষক স্মরণিকা দাশ।
এরপর লেকার্স পরিবারের পক্ষ থেকে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের জানানো হয় ফুলেল শুভেচ্ছা। সম্মানিত অধ্যক্ষ মহোদয় ও উপাধ্যক্ষ মহোদয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই বিশেষ পর্ব।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেনঅধ্যক্ষ মেজর মোঃ শরীফুল ইসলাম। তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সুন্দর শিক্ষাজীবন, শৃঙ্খলা, মূল্যবোধ ও ভবিষ্যৎ সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসে।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক টিনা চাকমা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং শিক্ষকবৃন্দের সাথে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আনন্দঘন ফটোসেশন, যা তাদের কলেজ জীবনের প্রথম দিনের স্মৃতি হিসেবে অম্লান হয়ে থাকবে।