শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

বান্দরবান লামায় পাহাড়ের জুমক্ষেতে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

বান্দরবান লামায় পাহাড়ের জুমক্ষেতে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মোঃ ফরিদ উদ্দিন -লামা

বান্দরবান লামায় পাহাড়ের জুমক্ষেতে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার..
বান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় মো. ছগির (৪৫) নামে একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে লামার রূপসীপাড়া ইউনিয়নের হাতিরঝিরি এলাকায় জুমে কাজ করতে গিয়ে জুমিয়ারা লাশ দেখতে পায়। তারা স্থানীয়দের খবর দেয়। পরে লামা থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত মো. ছগির লামার রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে।

রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান শাহ আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা লাশের খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হই। নিহতের স্বজনরা পরিচয় নিশ্চিত করেছে। পুলিশ বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে পৌঁছায়। কি কারণে এই হত্যাকাণ্ড তা জানা যায় নি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তদন্তে সত্যতা বেরিয়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews