শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

চট্টগ্রামে কদমতলীতে কাস্টমস কর্মকর্তার ছিনতাইকারী গ্রেপ্তার,মোবাইল-ল্যাপটপ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামে কদমতলীতে কাস্টমস কর্মকর্তার ছিনতাইকারী গ্রেপ্তার,মোবাইল-ল্যাপটপ উদ্ধার

রাজীব দাস

চট্টগ্রামে কদমতলীতে কাস্টমস কর্মকর্তার ছিনতাইকারী গ্রেপ্তার,মোবাইল-ল্যাপটপ উদ্ধার…..
চট্টগ্রামে কোতোয়ালী থানার কদমতলীতে কাস্টমস কর্মকর্তার ল্যাপটপ ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মো. আনোয়ার হোসেনকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে কদমতলী এলাকায় মো. হাসানুজ্জামান খান বাসায় যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়। পরে হাসানুজ্জামান কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সদরঘাট থানা এলাকা থেকে ছিনতাইকারী ও একাধিক মামলার আসামি মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছি। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews