শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান নগরীর কোতোয়ালি এলাকায় চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য আটক চমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম প্রদান চোখের জলে লেখা যে কথা রাঙামাটিতে ৬ ইটভাটার কার্যক্রম বন্ধ বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান, প্রচারে মাঠে নামল প্রশাসন কয়রায় বসতবাড়ি দখলের ঘটনায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনায় গ্যাস নিয়ে চলছে হুলস্থুল কান্ড,এলপিজি বোতলের ব্যাপক সংকট ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট ” কমিটি গঠনকে কেন্দ্র করে আনোয়ারায় চলছে দুই পক্ষের উত্তেজনা কর্ণফুলি মইজ্জ্যারটেক দ্বিতীয় দিন ও সিডিএ’র জমি, ফের অভিযান চলছে

চট্টগ্রাম কর্ণফুলী মার্কেটে ভোক্তার অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম কর্ণফুলী মার্কেটে ভোক্তার অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম কর্ণফুলী মার্কেটে ভোক্তার অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা…..
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন মিষ্টান্ন ও দুগ্ধজাত পণ্য বিক্রি, অননুমোদিত ক্ষতিকর রং ও কেমিক্যাল বিক্রি এবং মাছ বিক্রিতে কারচুপির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কর্ণফুলী মার্কেটে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন বিভিন্ন ধরনের মিষ্টান্ন এবং দুগ্ধজাত পণ্য বিক্রয়ের দায়ে দেশি ডেইরি অ্যান্ড দই ঘরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দেশি ডেইরি অ্যান্ড দই ঘরকে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন বিভিন্ন ধরনের মিষ্টান্ন ও দুগ্ধজাত দ্রব্য বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অননুমোদিত ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙ মিশ্রিত কাশ্মীরি মরিচ এবং অননুমোদিত রাসায়নিকযুক্ত কেওড়াজল বিক্রির দায়ে মানিক স্টোরকে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া ক্রেতাদের সাথে প্রতারণা করে বেশি দামি মাছের সাথে কম দামি মাছ মিশিয়ে বিক্রির সত্যতা মেলায় দেবব্রত দাসের মাছের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থে ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews