নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে পোনা মাছ অবমুক্ত করুন
নিউজ-বিশেষ প্রতিনিধি মোঃ নাসির উদ্দীন গাজী
নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে পোনা মাছ অবমুক্ত করুন.....
২৯ সেপ্টেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার ফুলতলা উপজেলার জোড়াবটতলা খাল এবং বটতলা খালে এক মন মাছের পোনা অবমুক্ত করা হয়। নিরাপদ খুলনা চাই ফুলতলা শাখার উদ্যোগে এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় এই পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ খুলনা চাই আহবায়ক আহসানুল হক লন্ডন পরিচালনা করেন নিরাপদ খুলনা চাই ফুলতলার সদস্য সচিব রেজোয়ানা আকুঞ্জী রাজা। এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা মৎস্য অফিসের বিভিন্ন কর্মচারী। উপস্থিত ছিলেন নিরাপদ খুলনা চাই ফুলতলার যুগ্ম আহবায়ক সংরক্ষিত মহিলা মেম্বার শাহনাজ পারভীন, শহিদুল ইসলাম মিঠু, দেশের নিউজ অনলাইন সহ ই পেপার পএিকা এর সম্পাদক ও এখন বার্তার সহ সম্পাদক। মোহাম্মদ নাসির গাজী, মোহাম্মদ ইউসুফ মোল্লা, মোঃ সোহেল সরদার, মিজানুর রহমান গাজী বুলবুল হোসেন, ও এলাকা আনসার বাহিনী সদস্য মিস পারভীন, এছাড়াও বন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।